1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শনিবার স্থানীয় সময় দুপুরে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও কয়েকজন নেতা মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের সুযোগ পায়। নির্বাচনের পর থেকেই মুখ্যমন্ত্রী পদে কে আসবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। দলীয় সূত্রে আগে থেকেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, একজন বাঙালি এবং বাংলামাধ্যমে শিক্ষিত নেতাকেই মুখ্যমন্ত্রী করা হতে পারে।

নির্বাচনী ফল প্রকাশের পর থেকেই শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে। শেষ পর্যন্ত দলীয় বৈঠকে তাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

বিধায়কদলের বৈঠকের পর অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় বিভিন্ন প্রস্তাব এলেও সবগুলোতেই শুভেন্দু অধিকারীর নাম ছিল। অন্য কোনো নাম প্রস্তাব না আসায় সর্বসম্মতিক্রমে তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।

এনএইচ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.