1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
চুল পাকার সমস্যা সমাধানে যা খাবেন - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি সানাউল্লাহ

চুল পাকার সমস্যা সমাধানে যা খাবেন

  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

লাইফস্টাইল ডেস্ক

চুল পাকা এখন আর শুধু বয়সের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নয়। মানসিক চাপ, জীবনযাপনের পরিবর্তন থেকে শুরু করে পুষ্টির অভাব-বিভিন্ন কারণকে এক্ষেত্রে দায়ী করা হয়। বিশেষজ্ঞরা বলেন, আমাদের প্রতিদিনের খাবার ভেতর থেকে চুলের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখতে পারে। দ্রুত সমাধানের পরিবর্তে, সাধারণ ও পুষ্টিসমৃদ্ধ খাবারের ওপর মনোযোগ দিলে তা দীর্ঘমেয়াদে সাহায্য করতে পারে। নিচে কয়েকটি খাবার সম্পর্কে বলা হলো-যা চুল পাকার সমস্যা কমাতে পারে-

১. আমলকী

চুলের স্বাস্থ্যের জন্য খাদ্যতালিকায় আমলকী একটি শক্তিশালী সংযোজন। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি চুলের পুষ্টি জোগাতে এবং অকালপক্কতা কমাতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। আমলকি কাঁচা খেতে পারেন বা এর গুঁড়াও খেতে পারেন। এমনকী এটি বাহ্যিকভাবে চুলে ব্যবহার করলেও উপকার পাবেন।

২. কালো তিল

বিশেষজ্ঞের মতে, কালো তিল মেলানোসাইটের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, যা চুলের স্বাভাবিক রঙ বজায় রাখতে ভূমিকা রাখে। আপনি প্রতিদিন খাবারের পর এক টেবিল চামচের মতো তিল চিবিয়ে খেতে পারেন। তিলের লাড্ডু তৈরি করে খেতে পারেন কিংবা রুটি-পরোটার সঙ্গে মিশিয়েও খেতে পারেন। চুলে তিলের তেল ব্যবহার করতে পারেন। কারণ এতে ভিটামিন বি থাকার কারণে এটি মাথার ত্বককে পুষ্টি জোগাতে এবং রক্ত ​​সঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারে।

৩. কালো কিশমিশ

বিশেষজ্ঞরা আয়রন এবং ভিটামিন সি-এর প্রাকৃতিক উৎস হিসেবে কালো কিশমিশ খাওয়ার পরামর্শ দেন, যা চুলের রঙ ও বৃদ্ধিতে সহায়ক পুষ্টি উপাদান। সেজন্য ৫টি কালো কিশমিশ সারারাত ভিজিয়ে রাখুন এবং সকালে সেগুলো খেয়ে নিন। নিয়মিত এভাবে খেলে উপকার পাবেন।

৪. প্রতিদিনের পুষ্টির জন্য কারি পাতা

কারি পাতা হলো আরেকটি প্রধান উপাদান যা নিয়মিত খেলে অকালে চুল পাকা রোধ হয়। বলা হয়ে থাকে যে, এটি ভিটামিন এ, বি, সি এবং বি১২-এর পাশাপাশি আয়রন ও ক্যালসিয়ামে সমৃদ্ধ, যা চুল পড়া কমাতে এবং চুল পাকা বিলম্বিত করতে সাহায্য করতে পারে। আপনার দৈনন্দিন রান্নায় এই পাতা ব্যবহার করতে পারেন। ৫-১০টি পাতা পানিতে ফুটিয়ে পান করতে পারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.