এডি ডেস্ক
জাপান স্টাডি সাপোর্ট স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে দেশটি। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬।
নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং অত্যাধুনিক প্রযুক্তির দেশ জাপান, কেবলমাত্র পর্যটকদের জন্যই নয় বরং উচ্চশিক্ষার জন্যও সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণ। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি শিক্ষার্থীদের কাছে জাপানের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিষয়ের উপর উচ্চমানের শিক্ষাকার্যক্রম, গবেষণার জন্য আধুনিক সুযোগ-সুবিধা এবং বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের সহজলভ্যতা। ফলে, উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য জাপান একটি আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে।
সুযোগ–সুবিধা
*নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করবে
*শিক্ষার ব্যয় নির্বাহে সহায়ক অনুদান পাওয়া যাবে
*জাপানের একটি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ
*আর্থিক সুবিধা হিসেবে নির্দিষ্ট পরিমাণ জাপানিজ ইয়েন (প্রায় ৫ লাখ ইয়েন পর্যন্ত, প্রোগ্রামভেদে পরিবর্তনশীল) প্রদান করা হবে
আবেদনের যোগ্যতা
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*জাপানের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিশ্চিত করতে হবে;
*জাপান স্টাডি সাপোর্টের একটি নিবন্ধিত ‘মাই পেজ’ থাকতে হবে;
*ইংরেজি ও জাপানিজ দুই ভাষায় দক্ষতা থাকতে হবে;
আবেদনপদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত সংশ্লিষ্ট ওয়েব সাইটে পাওয়া যাবে।
এমবি
Leave a Reply