চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায়। গাছের মগডালে উঠে বসে থাকা নারীর নাম সাজেদা বেগম (৬০)। তার স্বামীর নাম মো. আবু সাঈদ।
বুধবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহাকরী পরিচালক (অ.দা) এনামুল হক।
স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার সন্ধানে আশপাশে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে তাকে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে দেখতে পান এলাকাবাসী। এ সময় সেখানে তাকে গাছের মগডালে শুয়ে এবং বসে থাকতে দেখতে যায়।
এ বিষয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহাকরী পরিচালক (অ.দা) এনামুল হক বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে ওই নারীকে তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখি। কিন্তু তার পরিবারের লোকজনের আপত্তিতে আমরা কাজ করতে পারিনি।
তবে এ সময় হঠাৎ তিনি পুকুরে লাফ দিয়ে পড়েন। এরপর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
Leave a Reply