1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ভিসিপন্থী ছাত্রদলের হামলা - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ভিসিপন্থী ছাত্রদলের হামলা

  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে ডাকা শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে উপাচার্য পন্থী ও প্রক্টরের অনুসারী ছাত্রদলের একাংশ সংবাদ সম্মেলনকারীদের উপর হামলার অভিযোগ উঠ ।

শুক্রবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এর আগে বৃহস্পতিবার রাতে উপাচার্যের পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। তবে শুক্রবার দুপুর ১২টার দিকে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলনের ডাক দেয় শাখা ছাত্রদল।

শুক্রবার দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন শুরুর কিছু আগে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান উপস্থিত হয়ে আয়োজক শিক্ষার্থীদের কাছে সংবাদ সম্মেলনের অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চান। এ সময় অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন করতে দেওয়া হবে না বলেও তিনি জানান।সময় সংবাদ সম্মেলনের আয়োজক পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়ামকে উদ্দেশ্য করে প্রক্টর ফেরদৌস রহমান বলেন, উপাচার্য কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজের পদ ও একইসঙ্গে শিক্ষকতা ছেড়ে দেবেন।

পরে হাফিজুর রহমান সিয়াম উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি জাল সনদে চাকরির অভিযোগ ওঠা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রক্টরের কাছে তা জানতে চান।

প্রক্টর বলেন, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সনদ যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে এবং যাচাই শেষে প্রতিবেদন পাওয়া যাবে।

একপর্যায়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে অভিযোগকারী শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মী আখ্যা দেন এবং তিনি ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।

অভিযোগকারী শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম জানান, উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তিনি সংবাদ সম্মেলন করছিলেন। কিন্তু প্রক্টরের ‘প্রত্যক্ষ নেতৃত্বে’ ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেন। তিনি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফির বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগও করেন।

তিনি আরও অভিযোগ করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন নিয়ে ধারাবাহিক টালবাহানা ও ব্যর্থতায় শিক্ষার্থীরা চরমভাবে ক্ষুব্ধ। যৌন নিপীড়নের অভিযোগ থাকা শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে তাদের রক্ষার প্রবণতা দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, হাফিজুর রহমান সিয়াম ছাত্রলীগের কর্মী ছিলেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, যে শিক্ষার্থী সংবাদ সম্মেলন ডেকেছিল, আমি সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী সেখানে আসায় ঝামেলার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.