1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীকে কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় রেল পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে পুলিশের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হল মো, শাহেদ (২৮), মো, রফিকুল ইসলাম (২৩), মো: আবুল কালাম (৪৮), মো আল আমিন (২২),।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে অভিযানের সময় মাদকসেবনরত অবস্থায় তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে আটককৃত দুই জনকে ১২ দিন এবং দুই জনকে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানায়, এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকের সাথে জড়িত কেউ রক্ষা পাবে না বলেও তিনি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.