এডি ডেস্ক
রাজধানী ঢাকার বাতাসের মান দিন দিনই খারাপ হচ্ছে। যা একদিকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টির পর স্বাভাবিকভাবেই ঢাকার বাতাসের মান ভালো হওয়ার কথা। কিন্তু আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থানে করছে ঢাকা। দূষণের দিক থেকে আজ তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর।
বৃহস্পতিবার (৭ মে) বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে। এদিন সকাল ৯টায় তালিকার শীর্ষে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৮৬। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর আজ ১৫৩। অর্থাৎ, সেখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এমবি
Leave a Reply