1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
চবিতে ‘শাপলা গণহত্যা: ফ্যাসিবাদের পুনরুত্থান’ শীর্ষক আলোচনা সভা - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

চবিতে ‘শাপলা গণহত্যা: ফ্যাসিবাদের পুনরুত্থান’ শীর্ষক আলোচনা সভা

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

চবি প্রতিনিধি

২০১৩ সালের ঐতিহাসিক ৫ মে স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘শাপলা গণহত্যা: ফ্যাসিবাদের পুনরুত্থান’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় এবং চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মুফতি জাকারিয়া নোমান ফয়েজী। বিশেষ আলোচক ছিলেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী বরকত আলী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল হক, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক এবং চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।

অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ইসলামপন্থী সকল শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তোলা সময়ের দাবি। শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।”

তিনি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দসহ সকলকে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো সুসংগঠিতভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি জাকারিয়া নোমান ফয়েজী বলেন, “এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও শাপলা গণহত্যার বিচার হয়নি। শহিদেরা পায়নি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। পরিকল্পিতভাবে রাতের আঁধারে শতশত মানুষকে এভাবে হত্যা ইতিহাসের বর্বরতম ঘটনা। শাপলা ট্রাজেডির মাধ্যমে ফ্যাসিস্ট সরকার ফ্যাসিবাদের বীজ বুনেছিল।”

বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “দ্রুত শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে সমাজে আস্থা ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়। তাই এ গণহত্যায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে।”

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “শাপলা চত্বরের ঘটনার প্রকৃত চিত্র জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরা রাষ্ট্রের দায়িত্ব। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনার সত্য উদঘাটন করে তা জনগণের কাছে প্রকাশ করা হোক। সত্য গোপন না করে ন্যায় ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.