1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
চবির শাটলে পাথর নিক্ষেপ, অজ্ঞান শিক্ষর্থী - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

চবির শাটলে পাথর নিক্ষেপ, অজ্ঞান শিক্ষর্থী

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক ছাত্রী গুরুতর আহত হয়ে পরবর্তীতে অজ্ঞান হয়ে পড়েছেন। আহত শিক্ষার্থীর নাম ইসরাত ফাতেমা। তিনি বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ মে) ক্যাম্পাসগামী বিকেল ৫টার শাটলে ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে ছোঁড়া একটি পাথর ওই ছাত্রীর কপালে আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি এসে তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়েন।
সহযাত্রী শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করেন এবং নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেন।

আহত শিক্ষার্থীর সহপাঠী মুনমুন বলেন, “ক্যান্টনমেন্ট পার হবার পর পরিত্যক্ত কিছু মাঠ আছে যেখানে সবসময় ছেলেপেলে খেলাধুলা করে ওখানে ট্রেন আসতেই বাহির থেকে পাথর নিক্ষেপ করে কিছু পোলাপান। পাথরের আঘাতে ওর (ইসরাত ফাতেমা) মাথায় লেগে কেটে যায় এবং ফতেয়াবাদ আসার পর ও অজ্ঞান হয়ে পড়ে। শাটল থেকে নেমে ওকে নিয়ে আমরা চবি মেডিকেলে আসি।”

চবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন বলেন, “তাকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথায় সে কান্না করছিল। ক্ষতস্থানে ১টি সেলাই লেগেছে এবং তাকে ২৪ ঘন্টা হোম অবজারভেশনে থাকার জন্য বলা হয়েছে।”

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শাটল ট্রেনে যাতায়াতের সময় প্রায়ই এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনার সম্মুখীন হতে হয় তাদের। বিষয়টি একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.