1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
চবি ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির নেতৃত্বে রোমান-সবুজ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

চবি ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির নেতৃত্বে রোমান-সবুজ

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

চবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ৭ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রোমান রহমান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ সবুজ।

সোমবার (৪ মে) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আগামী ১ বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

নবগঠিত কমিটির অন্যদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাহিদুল্লাহ, প্রচার সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত, প্রচার সম্পাদক রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মেহেদী হাসান ও ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার মীম।

নতুন সভাপতি রোমান রহমান বলেন, “ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় আজকের অবস্থানে এসেছে। এ ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য। ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় সোচ্চার থাকব।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.