তামিলনাড়ুর বিধানসভায় মোট আসনসংখ্যা ২৩৪টি। গত ২৩ এপ্রিল ভারতের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটিতে ভোটগ্রহণ হয়েছে। আজ সোমবার সকাল ৮টা (বাংলাদেশ সময় ৮টা ৩০) থেকে শুরু হয়েছে গণনা।
সোমবার সন্ধ্যা পর্যন্ত নির্বাচন কমিশনের গণনার তথ্য থেকে জানা গেছে, ১০৮টি আসনে এগিয়ে আছে টিভিকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে এগিয়ে আছে ৭২টি আসনে। এম কে স্ট্যালিন তার নিজের কেন্দ্রে হেরে গেছেন।
এদিকে টিভিকের এই জয়যাত্রার মধ্যেই ভাইরাল হয়েছে থলপতি বিজয়ের একটি পুরোনো ভিডিও ক্লিপ। ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল এক জনসমাবেশ বক্তৃতা দিচ্ছেন বিজয়। তিনি বলেছেন, “জঙ্গলে প্রচুর পরিমাণে শেয়াল এবং অন্যান্য প্রাণী যেমন থাকে, তেমনি সিংহও থাকে এবং সিংহ যদি একাও থাকে — তাহলেও সে-ই জঙ্গলের রাজা হয়। এটা কোনো বর্ণনা নয়, এটা পরিষ্কার ঘোষণা।”
Leave a Reply