1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
জমজমাট আয়োজনে ভূরুঙ্গামারীতে স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি সানাউল্লাহ

জমজমাট আয়োজনে ভূরুঙ্গামারীতে স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

 

এফ কে আশিক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।

ফাইনাল খেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রইচ উদ্দিন বাদশা এবং শিক্ষক নেতা ফেরদৌস হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি শিশুদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রাখতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হবে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ফাইনালে বালক বিভাগে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে।

খেলায় বালক বিভাগে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.