1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
সংবিধান সংস্কার নিয়ে নতুন বিতর্ক: “আওয়ামী লীগের রাজনীতি ফেরার পথ খোলা রাখা হচ্ছে”—নাহিদ ইসলাম - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

সংবিধান সংস্কার নিয়ে নতুন বিতর্ক: “আওয়ামী লীগের রাজনীতি ফেরার পথ খোলা রাখা হচ্ছে”—নাহিদ ইসলাম

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

এডি ডেস্ক:


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ১৯৭২ সালের সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ পুনরায় প্রতিষ্ঠার সুযোগ রেখে দেওয়া হচ্ছে।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের শেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সংসদের প্রথম অধিবেশন প্রত্যাশা অনুযায়ী ফলপ্রসূ হয়নি। সেখানে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সরকার একতরফাভাবে কার্যক্রম পরিচালনা করেছে। এ পরিস্থিতি চলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামা ছাড়া বিকল্প পথ থাকবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের জনগণকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সেই প্রত্যাশা ভেঙে দেওয়া হয়।

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তারা বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও বাস্তবে নির্বাচনের পর জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সংবিধান সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, কেবল সংশোধনের মাধ্যমে টেকসই পরিবর্তন সম্ভব নয়। মূল কাঠামোয় পরিবর্তন আনার চেষ্টা করলে তা দীর্ঘমেয়াদে টিকবে না এবং ভবিষ্যতে তা বাতিল হওয়ার ঝুঁকি থাকবে।

তিনি দাবি করেন, অতীতে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত দেশের রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সংস্কার প্রক্রিয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.