1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
উল্টো পথে ট্রাকের বেপরোয়া গতি, ডেমরায় ঝরল তরুণ শিক্ষার্থীর প্রাণ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

উল্টো পথে ট্রাকের বেপরোয়া গতি, ডেমরায় ঝরল তরুণ শিক্ষার্থীর প্রাণ

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

এডি ডেস্ক:

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় মাশরাফি মুস্তাকিম আলিফ (২৫) নামে এক তরুণ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে ডেমরা রোডে দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে উল্টো পথে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বাসিন্দা এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরিবারের তথ্য অনুযায়ী, তিনি পড়াশোনার পাশাপাশি উপার্জনের জন্য একটি চাকরিও করতেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.