1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
মৌলভীবাজারে হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স সোসাইটির নতুন কমিটি ঘোষণা কে হলেন সভাপতি ও সম্পাদক - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

মৌলভীবাজারে হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স সোসাইটির নতুন কমিটি ঘোষণা কে হলেন সভাপতি ও সম্পাদক

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন


‎নিজস্ব প্রতিনিধি

‎মৌলভীবাজারে হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও এপ্রিল মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

শুক্রবার (১ মে) শহরের চৌমুহনীতে একটি হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স সোসাইটি’-র মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে মৌলভীবাজার জেলায় গত এপ্রিল মাসে ঘটে যাওয়া বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের চিত্র সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

এসময় ‎জাবের আহমদ-কে সভাপতি ও অলি আহমদ মাহিন-কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ২২ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

‎সংবাদ সম্মেলনে জেলার গত এক মাসের মানবাধিকার পরিস্থিতির একটি প্রতিবেদন পেশ করেন নবগঠিত কমিটির সভাপতি জাবের আহমদ।

‎প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে জেলায় নারী ও শিশু নির্যাতন, ভূমি সংক্রান্ত বিরোধে সহিংসতা এবং সাধারণ মানুষের আইনি অধিকার ক্ষুণ্ণ হওয়ার মতো বেশ কিছু ঘটনা পরিলক্ষিত হয়েছে। হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স সোসাইটি আগামীতে এসব ভুক্তভোগীদের পাশে থেকে আইনি ও সামাজিক সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে।

‎‎কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি আরাফাত আহমদ, নাকিব আহমদ মাহি,  যুগ্ম-সাধারণ সম্পাদক কামরান আহমদ, কোষাধ্যক্ষ আল আমিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ হাসান জিসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরান আলম, দপ্তর সম্পাদক মো: আব্দুল্লাহ, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক রাব্বি মিয়া, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মুনাঈম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আরিফ আহমদ আকন্দ, মহিলা ও শিশু সম্পাদক শেখ আমিরুন্নেছা আলো, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক পুরমা দেব পূজা, গবেষণা সম্পাদক হিফজুর রহমান খান, আন্তর্জাতিক সম্পাদক শুভ গোয়াল, তথ্য প্রযুক্তি সম্পাদক মো: তাহরিম হোসেন তায়েফ, কার্যনির্বাহী সদস্য রেজাউল হাসান রাহি, তৌসিফ তায়েফ, সোহাগ আহমদ খান, তোফায়েল ইসলাম রাব্বি।

‎নবনির্বাচিত সভাপতি জাবের আহমদ তার বক্তব্যে বলেন, “মৌলভীবাজার জেলায় সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.