এডি ডেস্ক : বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৪৫তম পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই নিয়োগের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ৪৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হলো।
Leave a Reply