1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
রিফাত-আবরার এর নেতৃত্বে ইবি-সিওয়াইবি - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

রিফাত-আবরার এর নেতৃত্বে ইবি-সিওয়াইবি

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

হাম্মাদ, ইবি প্রতিনিধি
​কনজ্যুমার ইউথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী নূর হোসাইন আল রিফাত এবং সাধারন সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আলী আজম মো: আবরারকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারন সম্পাদক মো: সুলতান মাহমুদ ৫০ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।

​কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি রাউফুল্লাহ খান, মেহেদী হাসান শাহ, সুমন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, তাইয়েবা করিম রিজু, সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমেদ, মরিয়ম আক্তার চৈতী, দপ্তর সম্পাদক সোহানুর রহমান সিয়াম, সহ-দপ্তর সম্পাদক মাহদী তুষার, মোজাহিদ হোসেন, অর্থ সম্পাদক মো: তানভীর, সহ-অর্থ সম্পাদক তাহরিম কবির, শম্পা আক্তার, প্রচার সম্পাদক বিপ্লব হোসেন, সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ জীবন, আইটি সম্পাদক সামি আদনান, সহ-আইটি সম্পাদক নাফিস আজিম, মানবাধিকার বিষয়ক সম্পাদক আফরিন আক্তার মৌ, সহ- মানবাধিকার বিষয়ক সম্পাদক সাজিদ বিন হুদা, আইন বিষয়ক সম্পাদক রাশেদ ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক এস এম শাফী, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার মীম, সহ-নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া সুমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আদুরী তামান্না, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফ সিদ্দিক, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম নূর, সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মোহন রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুদক্ষিণা বিশ্বাস সকাল, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ উল্লাহ।

এছাড়া কার্যকারী সদস্য হিসেবে বনি আমিন, মিসকাতুল মমতাজ মেঘলা, জেসমিন আক্তার খাদিজা, আশিকুর রহমান, আব্দুস সামী, মাকসুদ উল্লাহ, মাহফিয়া মোহনা, রোহানা আক্তার, রাবেয়া খাতুন, মোছা: মাসুমা, ফারিহা ফারজানা মৌ, প্রিয়ন্তী আহমেদ বর্ষা, মোনালিসা জাহান আদ্রি, হাবিবুর রহমান জিহাদ, আব্দুল্লাহ আল নোমান, আবুল হাসান ওলি উল্লাহ, আসাদুজ্জামান তামজিদ মনোনিত হয়েছেন।

এ ব্যাপারে নবনির্বাচিত সাধারন সম্পাদক আলী আজম মো: আবরার বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধি আমাদের সবার দায়িত্ব। সচেতন ভোক্তাই পারে নিজের অধিকার রক্ষা করতে। সিসিওয়াইবি এর মাধ্যমে আমরা এই সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করব ও প্রশাসন কে সহায়তা করব৷ আসুন, সবাই মিলে ন্যায্য ভোক্তা সমাজ গড়ে তুলি। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

নবনির্বাচিত সভাপতি নূর হোসাইন আল রিফাত বলেন, কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম, যা ভোক্তাদের অধিকার রক্ষা ও ন্যায্যতার ভিত্তিতে একটি সচেতন বিশ্ববিদ্যালয় পরিবেশ ও সচেতন শিক্ষার্থী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে ভোক্তা অধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করা সম্ভব। ক্যাম্পাসের দোকানপাট ও বিভিন্ন সেবাখাতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই। এই পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, কনজিউমার ইয়্যুৎ বাংলাদেশ (সিওয়াইবি) হলো বাংলাদেশে সচেতন ভোক্তা সমাজ গড়ার লক্ষ্যে কাজ করা একটি তরুণ স্বেচ্ছাসেবক সংগঠন। এটি মূলত কনশাস কনজিউমার্স সোসাইটি (CCS)-এর একটি যুব শাখা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.