1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
রাঙ্গামাটিতে মহাবিপন্ন বাঘা আইড় জব্দ - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

রাঙ্গামাটিতে মহাবিপন্ন বাঘা আইড় জব্দ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২১ জন দেখেছেন

রাঙ্গামাটি কাপ্তাইয়ে মহাবিপন্ন তালিকাভুক্ত বাঘা আইড় জব্দ করেছে বন বিভাগ। ৪ ফুট লম্বা মাছটি ওজন ১৬ কেজি।

সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার জেটিঘাট এলাকা থেকে মাছটি জব্দ করা হয়।

স্থানীয়রা জানায়, কর্ণফুলি নদীতে এক জেলের জালে ধরা পড়ে ১৬ কেজি ওজনের একটি বিশাল বাঘা আইড়। তিনি মাছটি বিক্রয় করতে বাজারে নিয়ে আসে। পরে মো. লিয়াকত নামে এক ব্যবসায়ী কেজি ১ হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় বিক্রয় করেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ‘বাজারে বিপন্ন প্রজাতির বাঘা আইড় মাছ বিক্রির জন্য আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ক্রেতা-বিক্রেতা উভয়ে গা ঢাকা দেয়। পরে আমরা মাছটি জব্দ করি। মাছটি জীবিত থাকলে নদীতে অবমুক্ত করতাম। মৃত হওয়ার কারণে রাতেই কেটে কিছুক্ষণ কেরোসিনে ডুবিয়ে রেখে মাটি চাপা দেয়া হযেছে। কেরোসিন মেশানোর ফলে পরে কেউ মাছটি আর ব্যবহার বা খেতে পারবে না।

তিনি আরও বলেন, ‘বাঘা আইড় বাংলাদেশে ‘লাল তালিকাভুক্ত’ একটি মহাবিপন্ন প্রজাতির মাছ। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ।’

এধরনের বিপন্ন প্রজাতির মাছ যাতে কেউ শিকার না করে সে জন্য জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.