1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৮ জন দেখেছেন
শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে ২২ জন ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যাগ থেকে মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, শনিবার রাজধানী কলম্বোতে পৌঁছানোর পর তল্লাশি চালিয়ে প্রতিটি ভিক্ষুর ব্যাগে প্রায় ৫ কেজি করে ‘কুশ’ পাওয়া যায়। ‘কুশ’ খুব শক্তিশালী ধরনের মাদক। জানা গেছে, গ্রেপ্তার হওয়া ভিক্ষু থাইল্যান্ড থেকে চার দিনের একটি ভ্রমণ শেষে ফিরছিলেন। এই ভ্রমণের সব খরচ একজন অজ্ঞাত ব্যক্তি বহন করেছিলেন।

পুলিশ জানিয়েছে, এই ভ্রমণের আয়োজন করেছিলেন বলে সন্দেহ করা ২৩তম এক ভিক্ষুকে কলম্বোর একটি উপশহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই ভিক্ষু নিজে ভ্রমণে যাননি।

তিনি অন্য ভিক্ষুদের বলেছিলেন, ‘এই পার্সেলগুলো দান এবং পরে একটি ভ্যান এসে সেগুলো নিয়ে যাবে।’তদন্তে দেখা গেছে, কিছু ভিক্ষুর মোবাইল ফোনে তাদের সাধারণ পোশাকে ছুটি কাটানোর ছবি ও ভিডিও পাওয়া গেছে। রবিবার আদালতে তোলার পর ২২ জন ভিক্ষুকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, ভিক্ষুরা হয়তো জানতেন না যে তারা কী বহন করছিলেন।

স্কুলের জিনিসপত্র ও মিষ্টির ভেতরে মাদক লুকানো ছিল। পুলিশ আরো বলেছে, বিমানবন্দর দিয়ে মাদক পাচারের সন্দেহে এই প্রথম একসঙ্গে এতোজন ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.