1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
বাগেরহাট মোল্লারহাটে বাসে তল্লাশিতে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বাগেরহাট মোল্লারহাটে বাসে তল্লাশিতে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২০ জন দেখেছেন

ফরহাদ হোসেন সজিব, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খুলনা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট উপজেলার মাদ্রাসার ঘাট সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে চট্টগ্রাম থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাস থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ নাজমুল হোসেন তালুকদার (২১), পিতা: মো. খলিল তালুকদার, গ্রাম: মানুয়া উত্তরপাড়া, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর এবং গোলাম রাব্বি (২১), পিতা: মো. রেজাউল করিম শেখ, গ্রাম: চরকুচুরিয়া দাখিল মাদ্রাসা এলাকা, থানা: চিতলমারী, জেলা: বাগেরহাট—এই দুইজনকে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১২। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন খুলনা জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক আকবর আলী।
উপ-পরিদর্শক আকবর আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে প্রধান আসামির কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অপর আসামিও তার সহযোগী হিসেবে একই বাসে ছিল। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.