1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
ফেসবুকে ছাত্রীর ছবি ছড়িয়ে উত্যক্ত, প্রতিবাদে বিএনপি নেতা ও ভাইয়ের শাস্তির দাবিতে মানববন্ধন - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ফেসবুকে ছাত্রীর ছবি ছড়িয়ে উত্যক্ত, প্রতিবাদে বিএনপি নেতা ও ভাইয়ের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

ফজলে রাব্বী,পঞ্চগড়: পঞ্চগড়ের সদর উপজেলার এক কলেজ ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেৃ ছড়িয়ে দিয়ে উত্যক্তের প্রতিবাদে এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তইবুল ইসলাম ও তার ভাই তহিদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের দলুয়া বাজার এলাকায় মাগুরা প্রধানপাড়া এলাকাবাসীর আয়োজনে ঝলই-রজলি সড়কের দুই পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ভূক্তভোগী পরিবারের সদস্য সহ স্থানীয় মানুষজন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, তইবুল ইসলাম মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। দলীয় প্রভাব দেখিয়ে নানা মানুষজনকে হুমকি দিচ্ছেন। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তারই আশকারা পেয়ে তার ছোট ভাই তহিদুল ইসলাম ছাত্রীদের ছবি এআই দিয়ে নগ্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এনিয়ে মামলা হলে আসামী তহিদুলকে ধরতে গিয়ে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে তারা হামলার চেষ্টা করে। ভূক্তভোগী ছাত্রীদের পরিবারের সদস্যদের দলীয় প্রভাব দেখিয়ে নানা হুমকি দিচ্ছেন বিএনপি নেতা তইবুল। বর্তমানে পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অবিলম্বে তইবুলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.