1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
পিরোজপুরে গাঁজার ৮টি গাছসহ মাদকসেবনরত অবস্থায় দুই যুবক গ্রেফতার - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে গাঁজার ৮টি গাছসহ মাদকসেবনরত অবস্থায় দুই যুবক গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার এবং মাদকসেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানার একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভাড়া বাসার পাশের বাগান থেকে গাঁজার ৮টি গাছ উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থলেই দুইজনকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রিফাত (২৬), তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আউয়াল হাওলাদারের ছেলে এবং অপরজন ওই বাসার ভাড়াটিয়া মো. আল আমিন (২৯)।
অভিযানের দায়িত্বে থাকা এসআই রাধা রমন জানান, আল আমিন তার ভাড়া বাসার পাশের বাগানে নিজ হাতে গাঁজার গাছগুলো রোপণ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা সেবন এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য গাছ লাগানোর বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও জানান, অভিযানের সময় দুজনকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান আজ সোমবার সকালে জানান, গ্রেফতারকৃতদের আলামতসহ থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.