1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
সাতক্ষীরায় আইনজীবীর জমি দখলচেষ্টা, হামলায় আহত ৩ - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরায় আইনজীবীর জমি দখলচেষ্টা, হামলায় আহত ৩

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২২ জন দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা শহরের পুরাতন মহিলা মাদরাসা এলাকায় এক আইনজীবীর ক্রয়কৃত জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন তিনজন। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন স্থানীয় শফিউর রহমানের ছেলে ফজলুর রহমান, বজলুর রহমান ও প্রতিবেশী বাবু। তাঁদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী এমডি সাইফুল্লাহ্ জানান, প্রায় দুই বছর আগে তিনি ১৪ শতক জমি কিনে সেখানে ফলজ গাছ রোপণ করেন। তাঁর অভিযোগ, প্রতিবেশী ফারুক হোসেন ওই জমির ওপর দিয়ে চলাচলের জন্য রাস্তা দাবি করেন। এ নিয়ে বিরোধের জেরে তিনি জমির পাশ দিয়ে নিজ অর্থায়নে বিকল্প একটি রাস্তা তৈরি করে দেন।

তবে তাতেও সন্তুষ্ট না হয়ে সকালে হঠাৎ স্থানীয় যুবলীগ নেতা সোহাগ হোসেন ও শিমুলের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর জমিতে প্রবেশ করে। এ সময় তারা প্রাচীর ভাঙচুর ও ফলজ গাছ নষ্ট করে এবং বাধা দিতে গেলে হামলা চালায়। এতে তিনজন আহত হন।

ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, আইনজীবী সাইফুল্লাহ্ বিকল্প রাস্তা করে দিলেও প্রতিপক্ষ তাঁর জমির ওপর দিয়েই রাস্তা নিতে অনড় অবস্থানে রয়েছেন। এ নিয়েই দ্বন্দ্ব।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.