1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
দুর্গাপুরে এনজিও কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

দুর্গাপুরে এনজিও কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২২ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুরে দিন দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এনজিওর মাঠ কর্মীর থেকে ১ লক্ষ টাকা ছিনতাই। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্গাপুর পৌরসভার (নান্দোপাড়া ) এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহিনুর রহমান (২৯) বীজ এনজিও’র ফিল্ড অফিসার। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ এলাকার শাহজাহানের ছেলে। তিনি দুর্গাপুর শাখায় কর্মরত রয়েছেন। তার সঙ্গে থাকা সহকর্মী মনিরা ঘটনাস্থলে ছিলেন।

জানা যায়, এনজিও’র দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে আহত শাহিনুর ও সহকর্মী মনিরা উপজেলার (নান্দোপাড়া) ধানের মিলের প্রায় ২০০ গজ দক্ষিণে পাকা সড়কের ওপর অবস্থান নেন এবং দুর্গাপুর ব্রাঞ্চ অফিসে তেল আনার জন্য যোগাযোগ করেন। এসময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি সেখানে এসে তাদের ছবি তুলতে থাকে। ছবি তোলায় আপত্তি জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলের ব্যাগ থেকে চাপাতি বের করে শাহিনুর রহমানের ডান হাতের বাহু ও বাম হাতের আঙুলে আঘাত করে গুরুতর জখম করে। পরে ছিনতাইকারিরা সহকর্মী মনিরার কাছে থাকা কিস্তির সংগ্রহ করা আনুমানিক এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত শাহিনুর রহমানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত এনজিও কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ছিনতাই বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.