1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
দুর্গাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

দুর্গাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর দুর্গাপুরে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।

২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীনের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মেহেদী হাসান সোহাগের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবণী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, অ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনে বক্তারা বলেন, আমাদের প্রতিদিনের খাবার সুষম হওয়া প্রয়োজন। সুষম খাবার না খেলে শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করবে ও শিশু সঠিকভাবে বড় হবে না ও বুদ্ধি কম হবে, অধিক পুষ্টিজনিত রোগ বা অপুষ্টিজনিত রোগ, রক্তস্বল্পতা দেখা দিবে। ০-৬ মাস বয়স পর্যন্ত শিশুদের জন্য শুধুমাত্র মায়ের দুধই একমাত্র সুষম খাবার। ছেলে শিশু ও মেয়ে শিশুর জন্য একই রকম ও একই পরিমাণ পুষ্টিকর খাবার প্রয়োজন কিশোরী, গর্ভবর্তী ও দুগ্ধ দানকারী মহিলাদের পর্যাপ্ত পুষ্টিমান সম্পন্ন সুষম খাবার নিশ্চিত করতে হবে। বয়স্ক ব্যক্তিদের পর্যাপ্ত পুষ্টিমান সম্পন্ন সুষম খাবার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যকর ও যথার্থ পুষ্টিমানযুক্ত খাবারের জন্য সঠিকভাবে রান্নার পূর্বপ্রস্তুতি, রান্না ও খাদ্য সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করতে হবে। রান্নায় পরিমিত আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে। নিরাপদ খাবার খেতে হবে।প্রতিদিন কমপক্ষে ৮-১০ গ্লাস নিরাপদ পানি পান করতে হবে।
সপ্তাহে ৫দিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম অথবা শারীরিক পরিশ্রম করার পরামর্শ সহ পুষ্টি সপ্তাহের তাৎপর্য বর্ণনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.