1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
মিরসরাইয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

মিরসরাইয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মাঠের চারপাশে দর্শকের হাততালি আর চিৎকার। মধ্যেখানে প্রতিদ্বন্ধীকে পরাজিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই শক্তিশালী বলি। এভাবে একের পর এক বলির খেলা চলতে থাকে। প্রায় অর্ধশত বলির অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া এলাকায় বিস্তীর্ণ মাঠে সুফিয়ারোড় বটতল যুব সমাজের আয়োজনে ঐতিহ্যবাহী বলীখেলার আয়োজন করা হয়।

বলীখেলা দেখতে দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকার খেলা প্রেমী মানুষদের ঢল নামে মাঠে। মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী মানুষের চোখ তখন মাঠের মধ্যেখানে তাকিয়ে, যেখানে পালাক্রমে চলতে থাকে শক্তি, সাহস আর কৌশলের লড়াই।

খেলা দেখতে দূর-দূরান্ত থেকে অর্ধলক্ষ দর্শকের সমাগম ঘটে। ছোট, মাঝারি ও বড়দের বলী খেলায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেন। মিরসরাই ছাড়াও নোয়াখালী, সোনাগাজী, চট্টগ্রাম ও বিভিন্ন জেলার বলীরা অংশগ্রহণ করেন।

খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার হিসেবে ফ্রিজ, টিভি, বাইসাইকেল, সিলিং ফ্যান, গ্যাসের চুলাসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।

খেলায় অংশ নেওয়া স্বপন বলী বলেন, ‘আমি অনেক বছর ধরে বলী খেলায় অংশ নিয়ে আসছি। আজ আমি সুফিয়ারোড় বটতল যুব সমাজের আয়োজনে তারাকাটিয়া এলাকায় বলি খেলায় অংশ গ্রহণ করেছি। তবে সময় শুরু হয়ে যাওয়াতে পুরস্কার জিততে পারি নাই। খেলা খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর যদি আবার খেলা হয়, অংশ গ্রহণ করবো।

আরেক প্রতিযোগী কামরুল বলী বলেন, ‘একসময় নিয়মিত বলী খেলায় অংশ নিতাম, তবে দীর্ঘদিন ধরে বলি খেলা মিস করেছি। এবার খেলার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।’

বলি খেলা আয়োজক কমিটির অন্যতম তারেকুল ইসলাম ও মো. মহিউদ্দিন বলেন, ‘সুফিয়ারোড় বটতল যুব সমাজের আয়োজনে তারাকাটিয়া এলাকায় এ বলি খেলার আয়োজ করা হয়েছে। এবারের বলি খেলায় ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা এবং এলাকার স্থানীয় বলিসহ প্রায় অর্ধশত বলি অংশ নিয়েছেন।’

তারা আরও বলেন, ‘খেলা মিরসরাই উপজেলাসহ বিভিন্ন উপজেলার প্রায় অর্ধলক্ষ লোকের সমাগম ঘটে। খেলায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ওয়ালটন ফ্রিজ। এছাড়া টিভি, বাইসাইকেল, সিলিং ফ্যানসহ প্রায় ৪৫ টি পুরস্কার দেওয়া হয়েছে। ‘

এসময় মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক এম কামরুল হাসান, আয়োজক কমিটি ও মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আকবর বাদশা, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারেকুল ইসলাম, মিরসরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন, ইউনিয়ন যুবদলের সদস্য তারেক হোসেন, মিরসরাই সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ শিফনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.