1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
নিজের বিয়ে ঠেকিয়ে সেই শিক্ষার্থী পেল সম্মাননা স্মারক ও সহায়তা - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

নিজের বিয়ে ঠেকিয়ে সেই শিক্ষার্থী পেল সম্মাননা স্মারক ও সহায়তা

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগরের সাহসী শিক্ষার্থী তহমিনা আক্তার বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করে শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের স্বীকৃতি হিসেবে “কন্যা সাহসিকতা” সম্মাননা স্মারক পেয়েছেন। এর পাশাপাশি তাকে সার্টিফিকেট ও পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

তহমিনা আক্তার জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। তিনি উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ১নং চাড়াখালী ওয়ার্ডের বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে।
বুধবার (২২ এপ্রিল) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তার হাতে “কন্যা সাহসিকতা” সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং আর্থিক অনুদান তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান এ বিষয়ে বলেন, “তহমিনা আক্তার যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা আমাদের মুগ্ধ করেছে। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাকে পুরস্কৃত করতে পেরে আমরা আনন্দিত।”

এর আগে গত ১৮ এপ্রিল বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে তহমিনা জিয়ানগর থানায় আশ্রয় নেন। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তার বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়। একইসঙ্গে তার বাবা আলম হাওলাদারের কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহ দেবেন না—এ মর্মে মুচলেকা নেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.