1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন সংগীতশিল্পী - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন সংগীতশিল্পী

  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৮ জন দেখেছেন
শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন সংগীতশিল্পী

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল শুধু তার সুরেলা কণ্ঠেই নয়, এবার মানবসেবার ক্ষেত্রেও রেকর্ড গড়ে শ্রোতাদের মন জয় করলেন। একাধিক সুপারহিট সিনেমার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী এবার ৩ হাজার ৮০০ জনেরও বেশি শিশুর হার্ট সার্জারির উদ্যোগ নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডসে নিজের নাম লেখালেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছোটবেলা থেকেই সমাজ সেবায় নিবেদিত প্রাণ পলক মুচ্ছল। অনেকেই জানেন না, দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই মূলত তিনি কনসার্ট করে থাকেন। তার এই মহান উদ্যোগে ইতোমধ্যেই হাজার হাজার শিশুর জীবন পরিবর্তন হয়েছে।

পলকের এই মানবসেবার অসাধারণ পথচলা শুরু হয় মাত্র সাত বছর বয়সে। ট্রেনে এক জায়গায় যাওয়ার পথে কিছু দুঃস্থ শিশুকে দেখে তার জীবনের গতিপথ বদলে যায়। সেদিন তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, ‘আমি একদিন ঠিক এই মানুষগুলোর পাশে দাঁড়াব।’

সেই প্রতিজ্ঞা থেকে জন্ম নেয় ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’, যার মাধ্যমে বহু শিশুর জটিল হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় নেমে গান গেয়ে মাত্র সাত-আট বছর বয়সেই তিনি ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন।

একটি স্কুল পড়ুয়ার হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা সংগ্রহের মাধ্যমে পলকের হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু। শিল্পীর এই মানবিক উদ্যোগ তাকে প্রথম কোনো বলিউড গায়িকা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ স্থান করে দিয়েছে। গান এবং সমাজসেবা এই দুইয়ের মেলবন্ধনে পলক মুচ্ছল আজ মানবজাতির কাছে এক অনুপ্রেরণার নাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.