1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
গরমে নাজেহাল পশ্চিমবঙ্গ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

গরমে নাজেহাল পশ্চিমবঙ্গ

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক
একদিকে প্রখর সূর্যের চোখ রাঙানি অন্যদিকে ভোটের আবহে সরগরম রাজ্যের রাজনীতি। এই দু’য়ে মিলে গরমে নাজেহাল পশ্চিমবঙ্গবাসী। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করেছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই দাবদাহ চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সঙ্গে গরম ও অস্বস্তি বজায় থাকবে। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন বিশ্বাস জানিয়েছেন, পশ্চিমের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে।

পূর্ব দিকের জেলা এবং উপকূলের জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ওপরে থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে জলীয় বাষ্পের আদ্রতা থাকতে পারে ৮০ থেকে ৯৫ শতাংশ। এতে মনে হবে গরম অনেকটাই বেশি। বুধবার পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের জেলাগুলোতে ৪০ ডিগ্রী বা তার বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। যেখানে স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা হতে পারে।

পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে গরমের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে সতর্কতা না থাকলেও গরম ও অস্বস্তি থাকবে কলকাতাসহ বেশ কয়েকটি জেলাতে। মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও গরম স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিংসহ পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার, মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম থাকবে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.