1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
১৭ বছরের কম বয়সীদের জন্য ধূমপান নিষিদ্ধ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

১৭ বছরের কম বয়সীদের জন্য ধূমপান নিষিদ্ধ

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ বছর বা তার কম বয়সীদের জন্য সিগারেট কেনা নিষিদ্ধ করবে ব্রিটেন। দেশটির সংসদের উভয় কক্ষ এ সংক্রান্ত একটি বিল ‘টোব্যাকো অ্যান্ড ভেপস’ পাস হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এটিকে ‘জাতির স্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। এই আইন প্রথম ধূমপানমুক্ত প্রজন্ম তৈরি করবে, যারা আজীবন আসক্তি ও ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে। টোব্যাকো অ্যান্ড ভেইপস বিল-এর লক্ষ্য হলো, ২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্মগ্রহণকারী (যাদের বয়স এখন ১৭ বছর) কোনো ব্যক্তিকে শুরু থেকে ধূমপান থেকে বিরত রাখা। যখন এটি রাজকীয় অনুমোদন পেয়ে আইনে পরিণত হবে, তখন সরকার শিশুদের খেলার মাঠ, স্কুল ও হাসপাতালের বাইরের মতো খোলা জায়গাতেও ধূমপান নিষিদ্ধ করতে পারবে।

এ ছাড়া সরকার ভেইপের স্বাদ ও প্যাকেটের ধরন সীমিত করতে পারবে এবং যেসব জায়গায় ধূমপান নিষিদ্ধ, সেখানে ভেইপিংও বন্ধ করতে পারবে। এই বিলের উদ্দেশ্য হলো মানুষের স্বাস্থ্য ভালো রাখা এবং যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবার ওপর দীর্ঘমেয়াদি চাপ কমানো। জনস্বাস্থ্য বিষয়ক দাতব্য সংস্থা ‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’-এর পরিচালক হেজেল চিজম্যান এলবিসি রেডিও স্টেশনকে বলেছেন, এই বিলটি ‘জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ’। গত বছরের জুন মাসে লেবার সরকার ডিসপোজেবল ভেইপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এগুলো সস্তা এবং রঙিন মোড়কে আসে, যা তরুণদের কাছে বেশ জনপ্রিয়।

২০২২ সালে প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড ধূমপানের বিরুদ্ধে এমন আইন প্রণয়ন করে। যেখানে ২০০৮ সালের পরে জন্মগ্রহণকারীদের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হয়। কিন্তু আইনটি চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে, ২০২৩ সালের নভেম্বরে নবনির্বাচিত একটি রক্ষণশীল জোট এটি বাতিল করে দেয়। গত বছরের নভেম্বরে মালদ্বীপও ১ জানুয়ারি ২০০৭ সালের পর জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তির কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করে। এনএইচএস-এর মতে, ইংল্যান্ডে ধূমপানের কারণে প্রতি বছর প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হয় এবং এটি মোট মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশের জন্য দায়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.