1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
সীতাকুণ্ডে ফ্রি বাস সেবা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ইউএনও - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

সীতাকুণ্ডে ফ্রি বাস সেবা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ইউএনও

  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৭ জন দেখেছেন

মোঃআশরাফ উদ্দিন,সীতাকুণ্ড, চট্রগ্রাম

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (MFJF)-এর উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রোড টু লাইট – এসএসসি ২০২৬’ কার্যক্রমের আওতায় পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম ফিতা কেটে এই বাস সেবার উদ্বোধন করেন।

সীতাকুণ্ডের এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগটি ইতোমধ্যে নবমবারের মতো পরিচালিত হচ্ছে; যা একটি অনন্য দৃষ্টান্ত। এবারের নির্ধারিত রুটসমূহ- বড়োদারোগাহাট থেকে সীতাকুণ্ড, সীতাকুণ্ড থেকে একে খাঁন এবং কুমিরা থেকে সীতাকুণ্ড।

২০২২ সাল থেকে এই কার্যক্রম সীতাকুণ্ডের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশংসা অর্জন করেছে। পরীক্ষার দিন যাতায়াতজনিত দুশ্চিন্তা দূর করে শিক্ষার্থীদের মনোযোগ শুধু পরীক্ষায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে MFJF ইতোমধ্যে ৬০টিরও বেশি ভিন্নধর্মী সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—স্পোকেন ইংলিশ কোর্স, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, “ক্লিন সীতাকুণ্ড”, পতেঙ্গা ও গুলিয়াখালী অভিযান, ক্যান্সার স্ক্রিনিং, মোটিভেশনাল সেশন ও নলেজ শেয়ারিং, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পানি শোধন প্ল্যান্ট স্থাপন।“রোড টু লাইট” বাস সেবা সহ এ ধারাবাহিক স্বেচ্ছাসেবী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফুন নেছা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা নুর উদ্দীন লিটন, উপদেষ্টা মোঃ জাহেদ হোসেন, সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী, সাধারণ সম্পাদক ও রোড টু লাইট এর প্রধান সমন্বয়ক মোঃ তাইসির উদ্দিন এবং সংগঠনের কমিটি সদস্যবৃন্দসহ অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.