1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
খুলনায় হেরাজ মার্কেট মসজিদে হামলা-ভাঙচুরের অভিযোগ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

খুলনায় হেরাজ মার্কেট মসজিদে হামলা-ভাঙচুরের অভিযোগ

  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

খুলনা প্রতিনিধি

খুলনার হেরাজ মার্কেট জামে মসজিদকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন করেছেন বৃহত্তর হেরাজ মার্কেট ঔষধ ব্যবসায়ী কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সাধারণ সম্পাদক নাজমুল সাকির পিন্টু অভিযোগ করেন, সাবেক বহিষ্কৃত ইমাম আবুল কালাম আজাদকে পুনর্বহালের চেষ্টাকে কেন্দ্র করে বহিরাগত কিছু লোক মসজিদে হামলা চালায়। তারা নিজেদের জেলা ইমাম পরিষদের নেতাকর্মী পরিচয় দেয়।
তিনি বলেন, গত ১৮ এপ্রিল আসরের নামাজের পর একটি দল মসজিদে প্রবেশ করে জোরপূর্বক ঘোষণা দেয় যে সাবেক ইমামকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় মসজিদ ও মার্কেট কমিটির সদস্যরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়।
অভিযোগ করা হয়, হামলায় অন্তত ৬ জন আহত হন। আহতদের খুলনা জেনারেল হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া মসজিদের ভেতরে ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত ইমাম আবুল কালাম আজাদকে ২০২৫ সালে অনৈতিক কার্যকলাপের অভিযোগে মসজিদ কমিটি বহিষ্কার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলাও রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন বলে দাবি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.