1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
আখাউড়ায় বিএনপির মতবিনিময় সভা - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

আখাউড়ায় বিএনপির মতবিনিময় সভা

  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়ার দিকনির্দেশনায় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে পৌর শহর কলেজ পাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, বেলাল উদ্দিন সরকার তুহিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো, মাসুম ভূঁইয়া, উপজেলা বিএনপির উপদেষ্টা আমানুল্লাহ আমান, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান, বিএনপি নেতা রবিউল্লাহ ভূইয়া লাচ্চু, মোগড়া ইউনিয়নের সাবেক প্রশাসক এনামুল মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো, আল-আমিন মোল্লা, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি প্রমূখ।

এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকরা সংগঠনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, আমরা যারা বিএনপির পতাকাতলে একত্রিত হয়েছি, তাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং তাদের পাশে দাঁড়ানো। এজন্য প্রয়োজন আমাদের মধ্যে দৃঢ় ঐক্য ও পারস্পরিক আস্থা। দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করতে হবে এবং মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে।

এ আসনে বিগত সরকারের আমলে প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে আমরা পিছিয়ে পড়েছি। কবীর আহমেদ ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় আখাউড়াতে ব্যাপক উন্নয়ন করা সম্ভব।

এ সময় সভায় দলীয় কর্মকৌশল, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.