1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
শফিউল আলম হত্যা মামলা প্রধান আসামী রিংকু গ্রেফতার - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

শফিউল আলম হত্যা মামলা প্রধান আসামী রিংকু গ্রেফতার

  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সালিশি বৈঠক চলাকালে শফিউল আলম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ এপ্রিল) খৈয়াছরা ইউনিয়নের মধ্যম মঘাদিয়া গ্রামে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় নিহতের ছেলে আরাফাত হোসেন সিফাত বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম রিংকু সহ তিন জনকে আসামী করা হয়।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় নিহত শফিউল আলমের জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, শফিউল আলম হত্যা মামলার প্রধান আসামী সাইদুল ইসলাম রিংকুকে রাতভর অভিযান চালিয়ে শনিবার (১৮এপ্রিল) সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭এপ্রিল) দুপুরে উপজেলার মধ্যম আমবাড়ীয়া গ্রামে সালিশি বৈঠক চলাকালে হামলায় নিহত হন শফিউল আলম। তিনি মিরসরাই উপজেলার মধ্যম আমবাড়ীয়া গ্রামের মৃত নুর বকসের পুত্র। এসময় হামলায় আহত হয়েছেন নিহতের বড় ভাই নুর আলম, ছেলে সিফাত, ভাতিজা ফকির আহম্মদ ও গ্রাম সর্দার আজিম উদ্দিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.