1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় দাবি - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় দাবি

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধ

প্রাকৃতিক দুর্যোগ আর লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকা উপকূলীয় জেলা সাতক্ষীরা। সম্ভাবনায় ভরপুর হলেও টেকসই উন্নয়নের অভাবে পিছিয়ে পড়া এই জনপদের জন্য এবার পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনের দাবি উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি এ দাবি জানিয়ে ২১ দফা উন্নয়ন প্রস্তাব তুলে ধরে। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, কৃষি, মৎস্য ও দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী অঞ্চলের একটি। বছরে বিপুল পরিমাণ ধান, মাছ, চিংড়ি, দুধ, শাকসবজি, আম ও মধু উৎপাদন হলেও লবণাক্ততা ও জলাবদ্ধতার কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় জেলার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষিজমি কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে জীবিকার সন্ধানে বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।

এতে বলা হয়, দেশের অন্যান্য অঞ্চলের মতো একই নকশায় নির্মিত অবকাঠামো উপকূলের জন্য উপযোগী নয়। ফলে সড়ক, বাঁধ ও বিভিন্ন স্থাপনা অল্প সময়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা উন্নয়নকে টেকসই হতে দিচ্ছে না। এই প্রেক্ষাপটে উপকূলের বাস্তবতা বিবেচনায় পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনের পাশাপাশি বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় স্থাপন, রেল সংযোগ, পূর্ণাঙ্গ স্থল ও নৌবন্দর চালু, মেডিকেল কলেজ কার্যকর করা, শিল্পাঞ্চল গড়ে তোলা, নিরাপদ পানির ব্যবস্থা এবং জলাবদ্ধতা ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণসহ ২১ দফা প্রস্তাব তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ আব্দুল হামিদ, সনাকের সাবেক সভাপতি হেনরি সরদার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিপিবির আবুল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, শ্রমিক নেতা শেখ হারুন অর রশিদ এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জিসহ স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.