1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
বন্ধু থেকে শত্রু: আসাদুল হত্যাকাণ্ডের নেপথ্যে টাকা ও পুরোনো ক্ষোভ - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বন্ধু থেকে শত্রু: আসাদুল হত্যাকাণ্ডের নেপথ্যে টাকা ও পুরোনো ক্ষোভ

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় চাঞ্চল্যকর আসাদুল ওরফে ‘লম্বু আসাদুল’ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোঃ মুন্না (২৪), মোঃ আকতার হোসেন (৪৫), মোঃ মিরাজ ফকির (২২) ও মোঃ নয়ন ওরফে খোকন (২৪)। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে রায়েরবাজার সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে আসাদুলের ওপর অতর্কিত হামলা চালায় একদল যুবক। হামলাকারীরা ধারালো চাকু ও ইট দিয়ে আসাদুলের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচাতো বোন অঞ্জু আক্তার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাঁদের কেরানীগঞ্জ থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, নিহত আসাদুল ও আসামিরা পূর্ব পরিচিত ছিলেন। তাঁদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। আগে একবার আসাদুল আসামি আকতার হোসেনকে মারধর করেছিলেন, যা নিয়ে মামলাও হয়েছিল। মূলত সেই পুরোনো ক্ষোভ ও টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি মামলা রয়েছে। এছাড়া মিরাজ ও নয়নের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.