1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
ফটিকছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ফটিকছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর

  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও এলাকায় শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় চায়ের আড্ডা—সবখানেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় উঠে এসেছে লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা ও ‘লিম ফাউন্ডেশন বাংলাদেশ’-এর চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমানের নাম। প্রবাসে অবস্থান করেও দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিয়মিতভাবে ফটিকছড়ি পৌর এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ততার মাধ্যমে ইতোমধ্যে এলাকাবাসীর মাঝে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। পাশাপাশি প্রবাসে থেকেও এলাকার উন্নয়নমূলক কাজে আর্থিক সহায়তা দিয়ে আসছেন।

এ বিষয়ে মাসুদুর রহমান বলেন, “প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় জন্মভূমির মানুষের সঙ্গে যুক্ত। এলাকার উন্নয়ন, তরুণদের অগ্রগতি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি।” তিনি আরও জানান, জনগণের সমর্থন পেলে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। স্থানীয়দের ধারণা, এসব আন্তর্জাতিক যোগাযোগ ভবিষ্যতে এলাকার উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে।

ব্যক্তিগত জীবনে মাসুদুর রহমান ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আমান বাজার এলাকার পরাণ চৌধুরী বাড়ির সন্তান। তিনি মরহুম মোঃ ইসলাম সাহেবের কনিষ্ঠ পুত্র এবং সাবেক ছাত্রনেতা মরহুম মিজানুর রহমানের ছোট ভাই।

শিক্ষাজীবনে তিনি ফটিকছড়ি করোনেশন মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম কলেজ থেকে বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে Cardiff Metropolitan University থেকে এমবিএ এবং Anglia Ruskin University থেকে মার্কেটিং বিষয়ে এমএ সম্পন্ন করেন।

পেশাগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। প্রবাসে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রেও কাজ করছেন। প্রপার্টি খাতসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগেও তার সম্পৃক্ততা রয়েছে।

তিনি বর্তমানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ফটিকছড়ি কমিউনিটি ইউকের সাবেক প্রেসিডেন্ট। দেশে ‘লিম ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মাধ্যমে শিক্ষা, ক্রীড়া ও মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনে প্রবাসী প্রার্থীদের অংশগ্রহণ নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। তাদের অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ এবং আর্থিক সক্ষমতা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে শেষ পর্যন্ত প্রার্থিতা নির্ভর করবে জনগণের আস্থা ও সমর্থনের ওপর।

অন্যদিকে, ফটিকছড়ি পৌরসভার ভোটারদের প্রত্যাশা—যে-ই নির্বাচিত হোন, তিনি যেন সততা, দক্ষতা ও জনকল্যাণমুখী মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.