1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
শিশু স্বাস্থ্য সুরক্ষায় বোয়ালখালীতে ক্যাম্পেইন - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

শিশু স্বাস্থ্য সুরক্ষায় বোয়ালখালীতে ক্যাম্পেইন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৮ জন দেখেছেন

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী, চট্টগ্রাম 
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা কো-অর্ডিনেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক এ আহ্বান জানান।
তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে মাঠপর্যায়ে সঠিক পরিকল্পনা গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। পাশাপাশি প্রতিটি মসজিদে জুমার খুতবার মাধ্যমে প্রচারেরও আহ্বান জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে সভায় টিকাদান কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, লক্ষ্য অর্জন ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা সঞ্চালনা করেন মেডিকেল আবাসিক অফিসার ডা. সুফিয়ান সিদ্দিকী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রথম দিনে প্রায় ৪০০ শিশুকে টিকা দেওয়া হবে।
উপজেলায় ১টি স্থায়ী ও ২৪০টি অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ৩০টি ওয়ার্ডে ৩০টি টিম কাজ করবে। মোট প্রায় ২৭ হাজার শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.