1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৫ জন দেখেছেন

রংপুর ব্যুরো 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ জুলাই বিপ্লবের অগ্রসৈনিক আবু সাঈদের স্মরণে ‘শহিদ আবু সাঈদ বইমেলা ২০২৬’- এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারে মতো স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুল ইসলাম, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার বলেন, আবু সাঈদরা যে স্বপ্ন দেখে জীবন দিয়েছে, সে স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের মূল হাতিয়ার হচ্ছে বই। বিশ্ববিদ্যালয়কে একটি উন্মুক্ত দ্বার হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সবদিকে নিজেদের বিকাশের আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড.মোঃফেরদৌস রহমান।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বইমেলা আলোকিত মানুষ গড়ার একটি মাধ্যম। এটি একটি সর্বজনীন উৎসব। উত্তরবঙ্গের মানুষের মাঝে বই পড়ার প্রতি যে আগ্রহ ও উদ্দীপনা আমরা দেখেছি, তা সত্যিই আশাব্যঞ্জক।তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই আয়োজনগুলো করছি। শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিটিজে সম্পৃক্ত থাকা জরুরি| শিক্ষার্থীরা যত বেশি এসব কার্যক্রমে যুক্ত হবে, তাদের জ্ঞানের পরিধি তত বাড়বে| উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে আমরা এই বইমেলার পরিসর আরও বড় করতে চাই।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬ আয়োজক উপ-কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান। এছাড়াও আরও বক্তব্য রাখেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আল-আমিন, ইস্পাহানি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শাহাদাত হোসেন এবং প্রিমিয়াম ফ্রুটস এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ আল সাগর। সমাপনী দিনে গ্রন্থ পর্যালোচনা, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ থেকে ১৫ এপ্রিল চার দিনব্যাপী এই বইমেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.