মিরসরাই প্রতিনিধি
‘খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার আবুতোরাব কৈলাশগঞ্জ বাজার মাঠে মনু ভূঁইয়া পাড়া তরুণ সংঘের উদ্যোগে এবং মায়ানী ইউনিয়ন কৃষকদলের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। একই দিনে টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল খেলা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন (এমপি)।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সদস্য সচিব মুসা মিয়া এবং উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আবু দাউদ।
খেলায় মনু ভূঁইয়া পাড়া ডমিনেটরসকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জণন করে মনু ভূঁইয়া পাড়া জেকেবি ওয়ারিয়র্স।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আমাদের মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন এমপি মহোদয় তিনি সব সময় খেলাধুলাকে প্রধান্য দিয়ে আসছেন। তিনি মাদকমুক্ত মিরসরাই গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। আমরা চেষ্টা করছি তার এই উদ্যোগ ধারণ করে যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় মনোনিবেশ করতে।
Leave a Reply