1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
বাংলাদেশ গড়ার অঙ্গীকারের দিন আজ: প্রতিমন্ত্রী সোহেল মনজুর - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ গড়ার অঙ্গীকারের দিন আজ: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে, বর্ণিল শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব—যা শুধু আনন্দের নয়, বরং আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের মাঝে নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন প্রেরণা জাগায়। অতীতের সব গ্লানি ভুলে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নেওয়ার দিন আজ।”
তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ মেলা, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী আয়োজন টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে জেলা প্রশাসনের আয়োজনে আফতাব উদ্দিন কলেজ মাঠে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় স্থান পেয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য,হস্তশিল্প, খেলনা ও বাহারি খাবারের স্টল, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
দিনব্যাপী নানা আয়োজনকে ঘিরে পুরো শহরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শিশু থেকে বৃদ্ধ—সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে বরণ করে নিচ্ছেন বাংলা নতুন বছরকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.