1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
খুলনায় প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

খুলনায় প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২১ জন দেখেছেন

খুলনা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের মাথাভঙ্গায় একজন ইরাক প্রবাসীর ক্রয়কৃত জমি জাল দলিলের মাধ্যমে দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। ১৩ এপ্রিল সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাব-এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ইরাক প্রবাসী বনি আমিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রবাসে কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ দিয়ে ২০১৭ সালে বটিয়াঘাটা এলাকার একটি জমি আইনগত প্রক্রিয়ায় ক্রয় করেন। জমিটির নামজারি, খতিয়ান সংশোধনসহ সব ধরনের সরকারি কর (খাজনা) তার নামে হালনাগাদ রয়েছে। কিন্তু সম্প্রতি এলাকার চিহ্নিত ভূমিদস্যু নাজিম, হাফিজা সুলতানা, হাবিবা সুলতানা ও খাদিজা সুলতানা ভুয়া দলিল তৈরি করে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে।

তিনি অভিযোগ করেন, এর আগেও একটি চক্র জমি দখলের চেষ্টা করেছিল। বর্তমানে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে জমিতে গেলে ভয়ভীতি প্রদর্শন, নারী দিয়ে মব সৃষ্টি, মিথ্যা মামলার হুমকি এবং সাইনবোর্ড অপসারণসহ বিভিন্নভাবে হয়রানি করছে।

বনি আমিন আরও বলেন, দীর্ঘ ২৫ বছরের মালিকানার ধারাবাহিকতায় তিনি বৈধভাবে জমির মালিক হয়েছেন। আদি মালিক থেকে শুরু করে পরবর্তীতে একাধিক বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে সর্বশেষ তিনি জমিটি ক্রয় করেন। সব কাগজপত্র সঠিক থাকার পরও প্রভাবশালী মহলের সহায়তায় একটি চক্র তার জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে জাল দলিলের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা, তার জমিতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা এবং একজন প্রবাসীর সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.