1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
মিরসরাইয়ে পহেলা বৈশাখ উপলক্ষে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে পহেলা বৈশাখ উপলক্ষে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট

  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : ‘খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে ধারণ করে পহেলা বৈশাখ উপলক্ষে মিরসরাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।

১৪ এপ্রিল মনু ভূইয়া পাড়া তরুণ সংঘের উদ্যোগে এবং মায়ানী ইউনিয়ন কৃষকদলের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। উপজেলার আবুতোরাব কৈলাশগঞ্জ বাজার মাঠে একই দিনে উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন (এমপি)।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক সদস্য দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী মো. নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী এবং উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আবু দাউদ।

মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান জানান, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.