1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
পাটেশ্বরী বাজার উন্নয়ন কাজের উদ্বোধন এমপি আনোয়ারুলের - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

পাটেশ্বরী বাজার উন্নয়ন কাজের উদ্বোধন এমপি আনোয়ারুলের

  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাটেশ্বরী বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ইফাদ সহায়তাপুষ্ট ‘প্রভাতি’ প্রকল্পের আওতায় এ উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে তিনি এ কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে বাজার প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন, ভূমি উপসহকারী কর্মকর্তা রিয়াজুল হক এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব সহকারী সাজ্জাদুল ইসলাম।

সমাবেশে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পাটেশ্বরী বাজারের অবকাঠামোগত উন্নয়ন হবে এবং ক্রেতা-বিক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশে বেচাকেনার সুযোগ তৈরি হবে।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ১০৫ জন এলসিএস কর্মীর মাধ্যমে তিনটি হাটশেড, ২৪৬ মিটার রাস্তা, ২৮৪ বর্গমিটার প্ল্যাটফর্ম ও দুটি শৌচাগার নির্মাণ করা হবে। পাশাপাশি পাঁচটি স্ট্রিটলাইট স্থাপন, একটি নলকূপ বসানো ও দুটি গাছের চারা রোপণ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বাজারের অবকাঠামো উন্নত হওয়ার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.