আলোকিতদেশ ডেস্ক : ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন করেছে সরকার। সরকারি-আধা সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি সংস্থার জন্য এই ছুটির তালিকা প্রযোজ্য। ৯ নভেম্বর এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ৬ নভেম্বর উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর নির্বাহী আদেশে ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১১ দিন পড়েছে শুক্র ও শনিবার।
এর আগে ২০২৪ সাল পর্যন্ত নির্বাহী আদেশে ২২ দিন সাধারণ ছুটি ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালে রোজার ঈদে পাঁচ দিন, কোরবানির ঈদে ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন করে ছুটি ঘোষণা করেছিল। ফলে সাধারণ ছুটি বেড়ে ২৮ দিন হয়।
২০২৬ সালেও রোজার ঈদে পাঁচ দিন, কোরবানির ঈদে ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন করে ছুটি রাখা হয়েছে। এবারের ছুটির তালিকাও সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি এবং ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি—এই তিন ভাগে বিভক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Leave a Reply