হযরত আলী নাটোর
নাটোরের নলডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক পরিচালকের দায়িত্বে ছিলেন।
শনিবার( ১১ এপ্রিল) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি বার্ষিক জাতীয় সম্মেলন ২০২৬ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।
উল্লেখ্য, তিনি বর্তমানে নাটোর সিটি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি নাটোর জেলার শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর নাটোর জেলার সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ও তিনি নলডাঙ্গা উপজেলায় বিভিন্ন ধরনের সামাজিক ( টিউবওয়েল, মটর প্রদান, মসজিদ, ওযুখানা নির্মাণ, চোখের ছানি অপারেশন ইত্যাদি) সেবামূলক কাজ করে থাকেন।
Leave a Reply