1. admin@alokitodesh.com : admin :
পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা - alokitodesh
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা

  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২০ জন দেখেছেন

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি হাটে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
আগুনে একটি ফার্মেসী, একটি কীটনাশক দোকান, একটি ইলেক্ট্রিক দোকান এবং একটি হার্ডওয়্যার দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে চারটি দোকানই সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানদার তরিকুল ইসলাম বলেন, রাতে হঠাৎ করে আগুনের খবর পাই। এসে দেখি আমার দোকানসহ আশপাশের দোকানগুলোতে আগুন জ্বলছে। কিছুই রক্ষা করতে পারিনি। আমার সব মালামাল পুড়ে গেছে। এখন আমি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি।
পঞ্চগড় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, খবর পাওয়ার পর দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.