1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
কুলখানির অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

কুলখানির অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

এডি ডেস্ক : নরসিংদীতে একটি কুলখানির অনুষ্ঠানে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদীর ভগিরথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন, আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫)। অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি উপলক্ষে ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভগিরথপুরসহ আশপাশের এলাকার প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নিতে বিদ্যালয়ের গেটের সামনে জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বিদ্যালয়ের গেট খুলে দিলে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ মাঠে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরিএমও) ডা. ফরিদা গুলশান আরা কবির বলেন, আহতদের মধ্যে চারজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠানের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.