সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার সদর উপজেলায় ৭ নম্বর ওয়ার্ডের ইটাগাছা এলাকায় মোহাম্মদ আজিজুল ইসলাম (৪৫) নামে এক জামায়াত কর্মীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার দিকে শহরের ইটাগাছা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানা, হঠাৎ করেই কয়েকজন ব্যক্তি আজিজুল ইসলামের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান (২৭) এ হামলার নেতৃত্ব দেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে আঘাত করা হলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“হঠাৎ করে কয়েকজন এসে তাকে ঘিরে ফেলে এবং কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে আঘাত করতে থাকে। ঘটনাটি খুব দ্রুত ঘটে যায়।”
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত আজিজুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, অভিযুক্ত নাহিদ হাসানের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply