1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
জিয়ানগর উপজেলা পরিষদের পুকুরে ধরা পড়ল সাড়ে ১৩ কেজির কোরাল ও সাড়ে ৯ কেজির পাঙ্গাস - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

জিয়ানগর উপজেলা পরিষদের পুকুরে ধরা পড়ল সাড়ে ১৩ কেজির কোরাল ও সাড়ে ৯ কেজির পাঙ্গাস

  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

পিরোজপুর:

পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের পুকুরে ধরা পড়েছে সাড়ে ১৩ কেজি ওজনের একটি কোরাল মাছ ও সাড়ে ৯ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় এসব বড় মাছ ধরা পড়ে।

জানা গেছে, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পুকুরটিতে জাল ফেলে মাছ ধরতে নামেন। এ সময় তাদের জালে বড় আকারের একটি কোরাল ও একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে। অস্বাভাবিক বড় আকৃতির মাছ দুটি দেখতে আশপাশের লোকজন জড়ো হন এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধরা পড়া কোরাল মাছটির ওজন ১৩ কেজি ৫০০ গ্রাম এবং পাঙ্গাস মাছটির ওজন ৯ কেজি ৫০০ গ্রাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান আজ শুক্রবার এই প্রতিবেদককে জানান, উপজেলা পরিষদের পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় একটি বড় কোরাল ও একটি পাঙ্গাস মাছ পাওয়া গেছে। পাঙ্গাস মাছটি জেলা প্রশাসককে উপহার হিসেবে পাঠানো হয়েছে। আর কোরাল মাছটি আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত পান্তা-ইলিশ অনুষ্ঠানে পরিবেশন করা হবে।

স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের পুকুরে এত বড় মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.